Current date Sep 7, 2026
খেলা

পাকিস্তানি ক্লাবে খেলায় শাহজাদের জরিমানা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : অনুমতি ছাড়া পাকিস্তানের একটি ক্লাবের পক্ষে খেলতে নামায় আফগানিস্তান ক্রিকেট দলের উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদকে জরিমানা করা হয়েছে। পেশোয়ারে একটি স্থানীয় টুর্নামেন্টে অংশগ্রহণের দায়ে শাহজাদকে তিন লাখ আফগানি (প্রায় ৪৪০০ ইউএস ডলার) জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে দেশে ফিরতে বলা হয়েছে।

এ ব্যাপারে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) গণমাধ্যম ও মার্কেটিং প্রধান লুতফুল্লাহ স্তানিকজাই বলেন, গত মাসে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপ বাছাইপর্ব খেলার পর জিম্বাবুয়ে থেকে আফগানিস্তান ফেরার পর পাকিস্তান যান ৩০ বছর বয়সী শাহজাদ। নিয়মানুযায়ী এসিবির অননুমোদিত কোন টুর্নামেন্ট খেলতে চাইলে খেলোয়াড়দের ‘অনাপত্তি প্রত্র’ দরকার।

স্তানিকজাই আরও বলেন, ‘এ ঘটনার পুনরাবৃত্তি ঘটালে তাকে ভবিষ্যতে ক্রিকেটে নিষিদ্ধ করা হতে পারে।’ এসিবি তাকে জাতীয় দলের হয়ে খেলতে চাইলে পাকিস্তান না থেকে তাকে আফগানিস্তান ফেরারও নির্দেশ দিয়েছে।

এছাড়া স্তানিকজাই জানান, আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ ও ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার আগে অনুষ্ঠিতব্য অনুশীলন ক্যাম্পে যোগ দিতে ভারত যাবেন শাহজাদ।

উল্লেখ্য, এর আগেও নিয়ম ভঙ্গেছেন শাহজাদ। বিশ্বকাপ বাছাই পর্বে আউট হওয়ার পর ব্যাট ছুঁড়ে মারার কারণে জিম্বাবুয়েতে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...