Current date Sep 7, 2026
রাজনীতি

বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে না : কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে না। নির্বাচনী ইশতেহারে তারা মুক্তিযুদ্ধকে লোক দেখানো প্রতিশ্রুতি হিসেবে গোচরীভূত করে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, তারা কেবল এই দিবসটি না, বাঙালির রাষ্ট্র পাওয়ার গুরুত্বপূর্ণ দিবস ৭ মার্চও তারা পালন করে না।

আওয়ামী লীগ নেতা বলেন, বাংলাদেশে যারা ঐতিহাসিক মুজিবনগর দিবস ও ৭ মার্চ পালন করে না তাদের রাজনীতি হচ্ছে ইতিহাসের মীমাংসিত বিষয়গুলোকে অস্বীকার করা। আর ইতিহাসের মীমাংসিত বিষয়কে নিয়ে যারা বিতর্ক ও অস্বীকার করে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

সেতুমন্ত্রী বলেন, আমরা বারবার লক্ষ্য করছি, যারা নির্বাচন এলে মুক্তিযুদ্ধকে লোক দেখানো হিসেবে ব্যবহার করে, তাদের মুক্তিযুদ্ধের প্রতি কতটা কমিটমেন্ট আছে- এটা এখানেই আমাদের একটা সংশয় ও প্রশ্ন থেকে যায়।

উল্লেখ্য, আজ (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...