Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত রাজীব

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালীতে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনকে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাছান আলী চৌকিদার বাড়ির কবরস্থানে রাজীবকে দাফন করা হয়।

সোমবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজীব হোসেন। গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কারওয়ানবাজার সংলগ্ন সার্ক ফোয়ারার পাশে বিআরটিসি ও স্বজন পরিবহন নামে দুই বাসের হিংস প্রতিযোগিতায় হাত হারায় রাজীব। যে প্রতিযোগিতা মুহূর্তেই কেড়ে নেয় রাজীবের বেঁচে থাকার অবলম্বন, স্বপ্ন গড়ার হাতিয়ার ডান হাতটি।

এরপর তার বিচ্ছিন্ন হাতসহ তাকে নেওয়া হয় শমরিতা জেনারেল হাসপাতাল এবং পরে ঢামেকে স্থানান্তর করা হয়। কিন্তু কোথাও বিচ্ছিন্ন হাত জোড়া লাগানো সম্ভব হয়নি। গঠন করা হয় চার সদস্যের মেডিকেল বোর্ড। ঢামেকের আইসিইউতে ক্রমেই সে সুস্থ হয়ে উঠতে লাগছিল। হাত হারালেও ওই সময় মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় মস্তিষ্কের সামনের অংশে রক্ত ও পানি জমে যায়।

টানা পাঁচ দিন পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ৯ এপ্রিল চিকিৎসকরা সিদ্ধান্ত নেন পরের দিন আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করবেন। কিন্তু তার আগেই সবাইকে শঙ্কায় রেখে রাজীবের অবস্থার অবনতি ঘটতে থাকে। ওয়ার্ডের বদলে তাকে দেওয়া হয় লাইফ সাপোর্ট। এরপর এক সপ্তাহ লড়ে হেরে যান মৃত্যুর কাছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...