Current date Sep 7, 2026
খেলা

টানা ৪০ ম্যাচ অপরাজিত বার্সেলোনা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : লা লিগায় মুখোমুখি হয়ে মঙ্গলবার রাতে সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। এই ড্রয়ের ফলে লা লিগায় টানা ৪০ বার অপরাজিত থাকল বার্সা।

ম্যাচের ৩৬ মিনিটে বার্সাকে কাঙ্ক্ষিত গোল এনে দিলেন ওসমান ডেম্বেলে। ৪৫ মিনিটের মাথায় বল বিপক্ষের জালে জড়িয়ে দিয়ে সেল্টিকদের সমতায় ফেরান জনি ক্যাস্ট্রো।

৬৪ মিনিটে পাওলিনহো শটে বার্সেলোনাকে ২-১ গোলে এগিয়ে দেন পাকো আলকাস। কিন্তু এর সাত মিনিট পরেই বদলি হিসেবে নামা সের্গেই রবার্তো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে কোনাঠাসা হয়ে পড়ে বার্সা।

৮২তম মিনিটে ফের সমতায় ফেরে সেল্টা। বাঁ-দিক থেকে এমরে মোরের ক্রস টের স্টেগেন ঝাঁপিয়ে ঠেকালেও ছুটে আসা ইয়াগো আসপাসের গায়ে লেগে তা পোস্টের ভিতরে ঢুকে যায়। ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলের নয় থেকে আট নম্বরে উঠে এল সেল্টা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...