Current date Jul 4, 2026
Lead Newsশিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৬ মে

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : আগামী ৬ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ৬ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি তুলে দেয়া হবে। এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সার-সংক্ষেপ পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৬ মে সময় দেয়া হয়েছে। তাই আগামী ৬ মে রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, নির্ধারিত দিনে দুপুর ২টায় সারাদেশে একযোগে এই ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ইন্টারনেট, মুঠোফোন থেকে এসএমএস করে ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।

এ বছর গত ১ থেকে ২৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষার তত্ত্বীয় এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের তিন হাজার ৪১২টি কেন্দ্রে এবার ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র এবং ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন ছাত্রী।

উল্লেখ্য, গত কয়েক বছর থেকে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...