Current date Nov 10, 2026
বাংলাদেশ

কুমিল্লায় ট্রাকচাপায় বিজিবির ল্যান্স নায়েক নিহত

URL copied
Share URL copied

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচাপায় আবুল কালাম নামে বিজিবির এক ল্যান্স নায়েক নিহত হয়েছেন। বুধবার রাতে চৌদ্দগ্রামের সদর বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সাল জানান, রাতে মহাসড়কে বিজিবির টহলকালে বিজিবির ল্যান্স নায়েক আবুল কালাম একটি সন্দেহজনক সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি করছিলেন। এ সময় বেপরোয়া গতিতে চট্টগ্রামগ্রামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আবুল কালাম কুমিল্লাস্থ ১০ বিজিবির আওতাধীন চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর বিজিবি বিওপিতে (ক্যাম্পে) কর্মরত ছিলেন।

খবর পেয়ে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ারসহ বিজিবি পদস্থ কর্মকর্তা ও নিহতের সহকর্মীরা ঘটনাস্থলে যান।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...