Current date Sep 7, 2026
বিশ্ব

জেল থেকে বের হতে চাচ্ছে না কয়েদিরা!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ইতালির কারাগারে আটক কয়েদিরা সম্প্রতি তাদের জীবনকে নিয়ে নতুন করে ভাবার সুযোগ পেয়েছে। আর এ জাদু নিয়ে এসেছে তাদের মাঝে খেলাধুলার সুযোগ। বিশেষ করে রাগবি খেলাটি কয়েদিদের মাঝে প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠেছে।

ইতালির ১৫টি কারাগারের কয়েদিরা রাগবি খেলার সুযোগ পেয়েছে। এতে তারা কারাগারে দারুণ সময় কাটাচ্ছে। রীতিমতো বন্দিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আয়োজন করা হচ্ছে প্রতিযোগিতাও। ফলে খেলার জন্য অনেকে কারাগার থেকে বের হতে চাইছে না!

কয়েদিদের মাঝে খেলাধুলা প্রচলনের ধারণাটি তুরিনের একটি কারাগারের পরিচালক পিয়েট্রো বুফার। তিনি প্রথমে বন্দিদের মাঝে মুষ্টিযুদ্ধ, ফুটবল ও বাস্কেটবল প্রচলন করেন। এরপর রাগবিও যুক্ত করা হয়। তবে ইতালিতে রাগবি জনপ্রিয় হওয়ায় শেষ পর্যন্ত এটিই সবচেয়ে কার্যকর হয়ে উঠেছে।

কারাগার কর্তৃপক্ষ বলছে, বন্দিরা রাগবি খেলে কারাগারে যেমন দারুণ সময় কাটাচ্ছে তেমন বাইরে বের হয়েও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। কারণ তারা মুক্তির পর রাগবি খেলোয়াড় হিসেবে কিংবা প্রশিক্ষক হিসেবেও কাজ করতে পারছে।

ইতালির তুরিন জেলের এক পরিসংখ্যানে দেখা যায়, সেখানে রাগবি প্রশিক্ষণ ও খেলার পর মুক্তি পাওয়া কয়েদিদের পুনরায় অপরাধের প্রবণতা কমে ২৫ শতাংশে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে এটি ৭০ শতাংশ থাকে। যার অর্থ দাঁড়ায় বিপুল সংখ্যক কয়েদির অপরাধ প্রবণতা কমে গেছে খেলাধুলায় যুক্ত হওয়ার পর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...