Current date Sep 7, 2026
বিশ্ব

ধর্ষণ নিয়ে রাজনীতি : বিরোধীদের এক হাত নিলেন মোদী

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতজুড়ে শিশু ও নাবালিকা ধর্ষণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এতে দেশটির বিরোধীদলগুলোও সরব হয়ে উঠেছে। ধর্ষণ নিয়ে রাজনীতি করায় বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

চারদিনের ব্রিটেন সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ব্রিটেনে বসেই বিরোধীদের উদ্দেশে নরেন্দ্র মোদী বলেন, কোন সরকারের আমলে কটা ধর্ষণের ঘটনা ঘটেছে তা নিয়ে বিচার করা ঠিক না৷ ধর্ষণ হলো ধর্ষণই৷ পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সামনে পাকিস্তানকে সন্ত্রাসবাদ প্রশ্নে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী৷ কটাক্ষ করতে ছাড়েননি গান্ধী পরিবারকেও৷

তিনি বলেন, একজন শিশু যখন ধর্ষিতা হয়, তখন সেটা খুবই যন্ত্রণাদায়ক৷ কোন সরকারের আমলে কটা ধর্ষণ হয়েছে সেটা নিয়ে তুলনা করা কতটা যুক্তিযুক্ত?

এদিকে, মোদীর আমলে ধর্ষণ বেড়ে গেযছে বলে সোমবার এক টুইটার বার্তায় দাবি করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ২০১৬ সালে ১৯ হাজার ৬৭৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে৷ উন্নাও ও কাঠুয়ার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে আক্রমণ করেছেন রাহুল গান্ধী৷

এই পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধীর উদ্দেশে মোদী বলেন, আমাদের দেশের দুর্ভাগ্য যে, স্বাধীনতার পর থেকে দেশের সংস্কৃতি ও ইতিহাস মুছে ফেলার চেষ্টা হচ্ছে৷ একটি নির্দিষ্ট পরিবার ছাড়া সব কিছু থেকে দেশবাসীকে দুরে রাখার চেষ্টা করা হয়েছে৷

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...