Current date Sep 7, 2026
বিশ্ব

ইরাকে মাত্র ১০ মিনিটের বিচারে মৃত্যুদণ্ড

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে ১০ মিনিটের বিচারে এক নারীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এভাবে স্বল্প সময়ের বিচারে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে আরও প্রায় ১৩ নারীকে। জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে সংযোগ থাকার অভিযোগে এসব নারীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। সব মিলিয়ে ৩০০ আইএস জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয় ইরাক। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস।

পত্রিকাটি জানায়, গৃহবধূ আমিনা হাসান একজন তুর্কি নারী। অবৈধভাবে ইরাকে এসে আইএস-অধ্যুষিত এলাকায় দুই বছরের বেশি সময় ধরে পরিবারসহ বাস করছিলেন তিনি। ইরাকি বিচারকের সামনে তার একমাত্র পরিচয় তিনি জঙ্গি সংগঠন আইএসের একজন সমর্থক।

এই অপরাধের বিচার চলাকালে বিচারপতি তাকে মাত্র ২ মিনিট সময় দেন। এই সময়ের মধ্যেই স্বপক্ষে যুক্তি দাঁড় করিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে আমিনাকে। আর গুরুতর এ অপরাধে চলা বিচারকার্য পরিচালনার নির্ধারিত সময় ছিল ১০ মিনিট।

বিচারপতিকে আমিনা জানান, দুই বছরের বেশি সময় আইএস-নিয়ন্ত্রিত এলাকায় বাস করলেও কোনোদিন জঙ্গি সংগঠনটির কাছ থেকে এক পয়সা নেননি তিনি। তুরস্ক থেকে পালিয়ে আসার সময় যে পরিমাণ অর্থ নিয়ে এসেছেন, তাই দিয়েই নিজের পরিবার চালিয়েছেন তিনি।

এটাই ছিল ২ মিনিট সুযোগ পেয়ে নিজের পক্ষে বলা তার সরল স্বীকারোক্তি। এরপর বিচারের জন্য নির্ধারিত ১০ মিনিট সময় শেষে বিচারপতি আমিনাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...