Current date Sep 7, 2026
রাজনীতি

ওবায়দুল কাদেরের এই বক্তব্য ভয়ংকর ইঙ্গিত : রিজভী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন দাবি বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, খালেদা জিয়ার জীবন নিয়ে বিএনপি শঙ্কায় আছে।

আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানান। ওবায়দুল কাদের বলেছিলেন, ‘হায়াত-মউত আল্লাহ’র হাতে, এখানে কারও হাত নেই।’ ওবায়দুল কাদেরের এই বক্তব্য ভয়ংকর ইঙ্গিত বহন করে বলে মনে করেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ‘ওবায়দুল কাদেরের ইঙ্গিতপূর্ণ বক্তব্যে আমরা দেশনেত্রীর জীবনের নিরাপত্তা নিয়ে আরও বেশি উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে প্রমাণিত হলো যে, সত্যি সত্যি তাঁরা বিএনপি চেয়ারপারসনের জীবন নিয়ে একটা গভীর চক্রান্তে লিপ্ত।’

রিজভী বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা গতকাল বৃহস্পতিবার কারাফটকে গেল। কিন্তু তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ। খালেদা জিয়ার হাঁটু ও পায়ের ব্যথা আরও বেড়ে গেছে। কারাগারে তাঁকে নানাবিধ সমস্যায় আক্রান্ত হতে হচ্ছে। তাঁকে এক অবর্ণনীয় কষ্টে রাখা হয়েছে।

সাবেক এই ছাত্রনেতা বলেন, খালেদা জিয়াকে নির্যাতন করাটাই ছিল যেন মূল টার্গেট। সে জন্যই তাঁকে সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে।

রিজভী বলেন, ‘অবিলম্বে খালেদা জিয়ার ইচ্ছানুযায়ী তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হোক। অন্যথায় জনগণের রুদ্ররোষ থেকে কেউই রেহাই পাবে না। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষের গড়িমসি সহ্য করা হবে না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, সেলিমুজ্জামান সেলিম, মুহাম্মদ মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...