Current date Sep 7, 2026
Lead Newsরাজনীতি

ছাত্রলীগ নিয়ে আমরা নতুন করে ভাবছি : কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ছাত্রলীগকে নিয়ে নতুন করে ভাবছে দল। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, সামনে ছাত্রলীগের সম্মেলন রয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মডেলে ছাত্রলীগকে বিকশিত করার নির্দেশ দিয়েছেন। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগ বলেন আর আওয়ামী লীগ বলেন, কেউ পার পাচ্ছে না। এ বিষয়ে শেখ হাসিনার জিরো টলারেন্স। অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবে না।

এ সময় তিনি আরও বলেন বলেন, ছাত্রলীগ নিয়ে আমরা নতুন করে ভাবছি। সংগঠনটির সম্মেলন আছে সামনে। এই সম্মেলনে ছাত্রলীগকে নতুন মডেলে বিকশিত করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেমিনারে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...