Current date Oct 28, 2026
বিশ্ব

মুকেশ আম্বানির পুত্রবধূর জন্য ৪০ কোটি টাকার শাড়ি!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ৪০ কোটি টাকা মূল্যের একটি শাড়ি তৈরি হচ্ছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ভাবী পুত্রবধূ শ্লোকের জন্য। ৩৬ জন পোশাকশিল্পী মিলে নাকি এক বছর ধরে বানিয়ে চলেছেন দুর্মূল্য শাড়িটি। কাঞ্জিভরম গোত্রের শাড়িটি বোনা হচ্ছে চেন্নাইয়ে। খাঁটি সোনার জরি ও নবরত্ন দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে নকশা। আঁচল জুড়ে রাজা রবি বর্মার আঁকা ছবিকে বোনা হচ্ছে। শাড়িটির ওজন হবে ৮ কেজি।

শাড়ির মতো বিশেষত্ব আছে ব্লাউজেও। সেখানেও শাড়ির মতোই সোনার জড়ি আর নবরত্ন দিয়ে ঘন নকশা। চলতি হাওয়ার ব্যাকলেস বা লটকন নয়। পিঠে থাকছে অভিনব নকশা। সেখানে আগে আগে ঘোড়ায় চেপে যাচ্ছে বর। পেছনে বেহারাদের কাঁধে পাল্কিতে নববধূ। সোনার জড়ি‚ নবরত্নর পাশপাশি নকশায় থাকছে হীরা।

মুকেশ ও নীতার বড় ছেলে আকাশের বয়্স ২৫ বছর। তিনি রিলায়েন্স জিও এবং রিলায়েন্স রিটেল-এর বোর্ড অফ ডিরেক্টরস-দের মধ্যে একজন। বিশ্বের ধনকুবের শিল্পপতিদের মধ্যে অন্যতম। মুম্বাইয়ের ধীরুভাই ইন্টারন্যাশনাল স্কুলে সহপাঠী ছিলেন আকাশ ও শ্লোক। দুজনেই বহু বছরের ঘনিষ্ঠ বন্ধু।

পরবর্তীকালে প্রিন্সটন ইউনিভর্সিটি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্রী শ্লোক বর্তমানে পারিবারিক সংস্থা ‘রোজি ব্লু ডায়ামন্ডস’-এর ডিরেক্টর। পাশাপাশি বিভিন্ন এনজিও-র সঙ্গে যুক্ত। মুকেশ ঘরনি নীতা জানিয়েছেন‚ শ্লোকের বয়্স যখন ৪ বছর‚ তখন থেকে তিনি ওকে চেনেন। তাদের হৃদয়ে আগেই এসেছেন শ্লোক। এখন বাড়িতে আসার অপেক্ষা।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...