Current date Sep 7, 2026
খেলা

বৃষ্টির পরেও গেইলের ব্যাটিং ঝড়

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ঝড় বৃষ্টির ম্যাচে দাপটে জয় গেইলদের পাঞ্জাবের।ক্রিস গেইল-লোকেশ রাহুলের ব্যাটিং ঝড়ের মাঝেই বৃষ্টি। যে কারণে কিছু সময় খেলা বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা যখন ফের শুরু হয় তখন কিংস ইলেভেন পাঞ্জাবের নতুন টার্গেট দাঁড়ায় ১৩ ওভারে ১২৫ রান।

আগের ৮.২ ওভারে ৯৬ রান করা পাঞ্জাবের শেষ ২৮ বলে প্রয়োজন ছিল ২৯ রান। বৃষ্টির পর সাধারণত মাঠ বোলিং সহায়ক হয়ে যায়। ব্যাটসম্যানদের জন্য রান সংগ্রহ করাটা কঠিন হয় দাঁড়ায়। সেই বৈরিতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই নির্ধারিত ওভারের ১১ বল আগেদলকে৯ উইকেটের জয় উপহার দেন গেইল।

দলের জয়ে২৭ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬০ রান করেন পাঞ্জাবের মারমুখী ওপেনার লোকেশ রাহুল। তার বিদায়ের পরও ব্যাটিং ঝড় অব্যাহত রাখেন গেইল। ৩৮ বলে ৬ ছক্কা ও ৫ চারের সাহায্যে ৬৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন গেইল।

এর আগে আইপিএলের চলতি অসরের ১৮তম ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রা করেন ক্রিস লিন। এছাড়া ৪৩ রান করেন দিনেশ কার্তিক।

শনিবার কলকাতার ইডেন গার্ডেনে টসে জিতে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সদের ব্যাটিংয়ে পাঠায় কিংস ইলেভেন পাঞ্জাব। ঘরের মাঠেই টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রানে ওপেনার সুনিল নারিনের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয় উইকেট জুটিতে রবিন উথাপ্পাকে সঙ্গে নিয়ে ৭৭ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান ক্রিস লিন। এরপর ৭ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ফের চাপের মধ্যে পড়ে কলকাতা। ২৩ বলে ৩৪ রান করে রবিচন্দ্রন অশ্বিনের শিকারে পরিণত হন উথাপ্পা।

মাত্র ৩ রান করতেই রান আউটের ফাঁদে পড়েন নিথিস রানা। নিজেদের আগের ম্যাচে রাজস্থানের বিপক্ষে ২ উইকেট নেয়ার পাশাপাশি ৩৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন তিনি।

ইনিংসের শুরুতে উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যাওয়া কলকতা নাইট রাইডার্সকে একাই টেনে তুলেন ক্রিস লিন। দ্বিতীয় উইকেটে রবিন উথাপ্পার সঙ্গে ৭৭ এবং চতুর্থ উইকেটে দিনেশ কার্তিকের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক স্থানে নিয়ে যান লিন।

১৫.২ ওভারে কলকাতার স্কোর বোর্ডে ১৪৭ রান জমা করে দিয়ে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ান এ ওপেনার। তার আগে ৪১ বলে ৬ বাউন্ডারি এবং ৪টি ছক্কার সাহায্যে চলতি আইপিএলে নিজের সেরা ৭৪ রানের ইনিংস খেলেন লিন।

তার বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে ঝড় তুলতে পারেননি আন্দ্রে রাসেল। ফিরছেন মাত্র ১০ রানে। ইনিংস শেষ হওয়ার ৭ বল আগে ফেরেন অধিনায়ক দিনেশ কার্তিক। তার আগে ২৮ বলে ৬ বাউন্ডারিতে ৪৩ রান করেন কলকাতার নতুন এই অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর:

কলকাতা: ২০ ওভারে ১৯২/৭ (লিন ৭৪, কার্তিক ৪৩, ‍উথাপ্পা ৩৪)।

পাঞ্জাব: ১১.১ ওভারে ১২৬/১ ( গেইল ৬২, রাহুল ৬০ )।

ফল: কিংস ইলিভেন পাঞ্জাব বৃষ্টি আইনে ৯ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: লোকেশ রাহুল (পাঞ্জাব)।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...