Current date Sep 8, 2026
বাংলাদেশ

বর্ষবরণ অনুষ্ঠানে পালকিতে মন্ত্রীকে বরণ করলো র‌্যাব

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করলো র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।শনিবার রাজধানীর উত্তরায় র‌্যাবের সদরদপ্তরের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ মেমোরিয়াল হলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। তবে এর আয়োজক ছিল রাজধানীর টিকাটুলি এলাকার র‌্যাব-৩।বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল । তাকে বরণে বাহিনীটির আয়োজন ছিল ব্যতিক্রম। সোনালী রঙের একটি খোলা পালকির ব্যবস্থা করে মন্ত্রীকে কাঁধে করে নিয়ে গেছেন র‌্যাব কর্মীরা।গাড়ির চলনের আগে দেশে সম্ভ্রান্ত শ্রেণি বা সম্পদশালীদের চলাচলে ব্যবহার করা হতো এই পালকি। এটি গ্রামীণ ঐতিহ্য হিসেবে বিবেচনা করেই মন্ত্রীর পাশাপাশি র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদকেও একইভাবে বরণ করেছেন বাহিনীটির সদস্যরা।

দুপুর একটার দিকে প্রধান অতিথি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যখন অনুষ্ঠানস্থলে যান। আর তিনি গাড়ি থেকে নামার পর তাকে মঞ্চে নেয়া হয় পালকিতে করে।মন্ত্রীর মতো পালকিতে করে যান র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদও। তাকেও একইভাবে মঞ্চে তোলা হয়। আর মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান বেনজীর আহমেদ।মন্ত্রীকে বহন করা গাঢ় নীল পোশাক পরা বেহারাও সবাই র‌্যাব সদস্য। আশেপাশে থাকা সবাই তখন সে দৃশ্য ক্যামেরাবন্দি করেন।বর্ষবরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পর মধ্যাহ্নভোজনেও অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।পালকি সংযোজনের কারণ  সম্পর্কে র‌্যাব-৩ এর অধিনায়ক এমরানুল হাসান  বলেন, এটা গ্রাম বাংলার ঐতিহ্য। সে জন্যই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং র‌্যাবের ডিজি মদোহয়কে পালকিতে চড়ানো হয়েছে। এখন থেকে প্রতি বছর আমরা এমন আয়োজন রাখার চেষ্টা করব।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...