Current date Sep 7, 2026
বিনোদন

কলকাতায় শুটিং করলেন নিপুণ

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তার। চলচ্চিত্রের বাইরে ছোট পর্দায় ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন নিপুণ।

আসছে ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে প্রসাধনী সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মমতাজ হারবাল প্রোডাক্টস নির্মাণ করেছে নতুন বিজ্ঞাপন।

আর এই বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে নিপুণকে। কলকাতায় ১৯ ও ২০ এপ্রিল টানা দুইদিন বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। বিয়ের ফ্লেভাবে জিঙ্গেল নির্ভর বিজ্ঞাপনটির কোরিওগ্রাফি করেছেন শিবরাম শর্মা। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সৌমেন সুর।

কলকাতার এই নির্মাতা বলেন, জমকালোভাবে আমরা বিজ্ঞাপনটির শুটিং করেছি। আর কাজটি করার জন্য যথেষ্ট সময়ও ছিল। ঈদকে সামনে রেখে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। এখানে বাংলাদেশের গুণী অভিনেত্রী নিপুণ কাজ করেছেন। তার সঙ্গে আরও অনেকেই ছিলেন। আশা করছি বিজ্ঞাপনটি দর্শকরা পছন্দই করবেন।

জানা গেছে, সম্পাদনা শেষে শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
নিপুণ অভিনীত ‘ধূসর কুয়াশা’ নামে একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...