Current date Jul 24, 2026
বাংলাদেশ

কুমিল্লায় পুলিশের উপর হামলা, দুই আসামি ছিনতাই

URL copied
Share URL copied

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পুলিশের উপর হামলা চালিয়ে সাদ্দাম ও ইউনুস নামের দুই আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলার মনোহরগঞ্জ উপজেলার সরষপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের হামলায় ২ এসআই,৩ এএসআইসহ ৬ পুলিশ আহত হয়েছে। খবর পেয়ে ছিনিয়ে নেয়া আসামিদের আটক করতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি হত্যাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম ও ইউনুসকে গ্রেফতার করতে মনোহরগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার সরষপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সাদ্দাম ও ইউনুসকে আটকের পর তাদের লোকজন পুলিশের উপর হামলা চালিয়ে দুই জনকে ছিনিয়ে নেয়।

তবে দুই আসামি আটকের বিষয়টি অস্বীকার করেছেন মনোহরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন। রাত সাড়ে ১০টায় তিনি জানান, ‘আসামিদের আটক করা সম্ভব হয়নি, আটকের আগেই তাদের লোকজন পুলিশের উপর চড়াও হয়, এতে থানার এসআই হাবিব ও এএসআই মাসুদ সরকারসহ অভিযানে অংশ নেয়া সঙ্গীয় পুলিশ সদস্যরা কিছুটা আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এদিকে ছিনিয়ে নেয়া আসামিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও ওসি জানিয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...