Current date Sep 7, 2026
খেলা

শিরোপা জিতেই শীর্ষস্থান ধরে রাখলেন নাদাল

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ক্লে কোর্টে আরও একবার অপ্রতিরোধ্য রাফায়েল নাদাল। ।কি নিশিকোরিকে হারিয়ে মন্টি কার্লো মাস্টার্সের শিরোপা জিতলেন তিনি। এ নিয়ে টেনিসের ‘উন্মুক্ত’ যুগে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টে ১১বার শিরোপা জিতলেন স্প্যানিশ এ মহাতারকা।

নিশিকোরির সামনে ছিল ক্যারিয়ারে প্রথম মাস্টার্স শিরোপা জেতার হাতছানি। শুরুটাও আশা জাগানিয়া ছিল তার। তবে আশার প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেননি তিনি। শেষ পর্যন্ত নাদালের কাছে ৬-৩, ৬-২ সেটে হেরে যান জাপানি টেনিস সেনসেশন।

এ জয়ে সুইস কিংবদন্তি রজার ফেদেরারকে পেছনে ফেলে বিশ্ব র‌্যাংকিংয়ে প্রথম স্থান নিজের দখলে রাখলেন নাদাল। এদিন আরও একটি কীর্তি গড়েছেন তিনি। ক্যারিয়ারে এটি তার ৩১তম মাস্টার্স শিরোপা। এ নিয়ে নোভাক জকোভিচকে টপকে গেছেন এ টেনিস কিংবদন্তি।

সব মিলিয়ে নাদালের এটি ৭৬তম এটিপি ট্যুর শিরোপা। ১৬টি গ্র্যান্ডস্লামজয়ী তারকা বলেন, এ খেলাটির সঙ্গে আমার রয়েছে নাড়ির সম্পর্ক, আত্মার বন্ধন। আমি জানি, প্রিয় খেলাটিকে বিদায় জানানোর একেবারে কাছে চলে এসেছি। তবে এ নিয়ে উদ্বিগ্ন নই। কারণ এটাই বাস্তবতা।

চোটের কারণে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি নাদাল। চোট কাটিয়ে ফিরে দুরন্ত ছন্দে আছেন তিনি। গেল ৭ ম্যাচে কোনো সেট হারেননি। এবার তার চোখ পরের সপ্তাহের বার্সেলোনা ওপেনে। সেখানে ক্লে কোর্টের সম্রাট কেমন করেন তাই দেখার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...