Current date Sep 7, 2026
বিশ্ব

‘যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের স্বার্থ রাখতে গিয়ে মরেছে পাকিস্তান’

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার বলেছেন, বিশ্বের কিছু দেশ পাকিস্তানের মাধ্যমে প্রক্সি যুদ্ধ চালিয়ে দেশটির অপূরণীয় ক্ষতি করছে।

তিনি রবিবার এক সাক্ষাৎকারে পাকিস্তানের আফগানিস্তান নীতির কঠোর সমালোচনা করে বলেন, বিশ্বের প্রতিটি দেশ নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা প্রণয়ন করে; কিন্তু পাকিস্তান অনেক সময় আমেরিকা ও সৌদি আরবের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে নিজের মারাত্মক ক্ষতি করে বসে।

হিনা রব্বানি খার বলেন, প্রতিটি দেশ নিজের ভৌগলিক অবস্থানকে জাতীয় স্বার্থ রক্ষার কাজে ব্যবহার করলেও ইসলামাবাদ সব সময় ওয়াশিংটন ও রিয়াদের স্বার্থ করার কাজে এই অবস্থানকে ব্যবহার করেছে।

পাকিস্তানের এই কূটনীতিক ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের মার্চ মাস পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পাকিস্তান সরকার যখন ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের কথিত সামরিক জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তখন হিনা রব্বানি খার এ মন্তব্য করলেন।

পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন সম্প্রতি খবর দিয়েছে, পাকিস্তান সরকার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সেনাদের প্রশিক্ষণ দেয়ার দায়িত্ব গ্রহণ করেছে। ইয়েমেনের জনগণকে হত্যার লক্ষ্যে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট গঠনের পরিণতি আফগান যুদ্ধের চেয়ে খারাপ হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...