Current date Oct 23, 2026
আইন-আদালত

কালীগঞ্জে বিল্লাল হত্যা মামলায় ১৩ জনের ফাঁসি

URL copied
Share URL copied

আদালত প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিল্লাল ওরফ বিলু হত্যা মামলায় ১৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর সোয়া ১২টায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামি আদালত উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।

১৩ জনকে সাজার বিষয়টি নিশ্চিত করে গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল বলেন, ১৯৯৫ সালে কালীগঞ্জে বিল্লাল ওরফ বিলুকে ডেকে নিয়ে হত্যা করে ওই ১৩ জন। এরপর এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ ১৩ জনের মৃত্যদণ্ড দেওয়া হলো।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...