Current date Sep 8, 2026
বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তারেক রহমানের লিগ্যাল নোটিশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন-পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে বানোয়াট ও অসত্য বলে দাবি করে আজ সোমবার লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আগামী দশ দিনের মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার করা না হলে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করা হবে।

নোটিশে বলা হয়েছে, তারেক রহমান তার পাসপোর্ট বর্জন করেননি। সেটি তার নিজের কাছেই রয়েছে।

শনিবার লন্ডনে এক সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০১২ সালে তারেক জিয়া তার বাংলাদেশি পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়ে তার বাংলাদেশি নাগরিকত্ব সারেন্ডার করেছে। সে কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়?

প্রতিমন্ত্রীর এ বক্তব্য দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে তা নজরে আসলে বিএনপির আইন সম্পাদক কায়সার কামালকে লিগ্যাল নোটিশ দিতে বলেন তারেক রহমান।এরপরই ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...