Current date Sep 7, 2026
বিনোদন

বিয়ের ছুটিতে মাহিয়া মাহি

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সুপারহিট নায়িকা অপু বিশ্বাস অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লে তার জায়গায় খুব ভালোভাবেই জেঁকে বসেন মাহি। তবে নির্দিষ্ট কোনো নায়কের সঙ্গে জুটি বেঁধে পর পর অভিনয় করেননি। বিভিন্ন নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে তাকে। হালের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে সাইমন, বাপ্পী, শুভ সবার বিপরীতেই পেয়েছেন সাফল্য।

শুধু অভিনয়ের ক্ষেত্রেই সেরা নন মাহি, নিজেকে তিনি তৈরি করেছেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা হিসেবে। অন্যান্য নায়িকাদের থেকে ছবির কাজ নিয়েও তার ব্যস্ততা সবচেয়ে বেশি। কাজ করে চলেছেন একের পর এক ছবিতে। কদিন আগেই মুক্তি পেয়েছে মাহি-বাপ্পী জুটির ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও যেটি চলছে প্রেক্ষাগৃহে।

তবে এবার কিছু দিনের জন্য ছুটি নিচ্ছেন হালের সুপারহিট এই নায়িকা। সামনেই তার দেবরের বিয়ে। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে অনেক দায়িত্বই নাকি সামলাতে হবে তাকে। যার ফলে ঈদ পর্যন্ত কোনো ছবির শুটিং করবেন না বলে জানিয়েছেন নায়িকা। মাহির কথায়, ‘রোজার আগে অপুর (মাহির স্বামী) ভাইয়ের বিয়ে। বিয়ে নিয়ে আমাকেই ব্যস্ত থাকতে হবে। দেড় মাস কোনো কাজ করব না। ঈদের পর আবার নতুন উদ্যেমে কাজ শুরু করব।’

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মাহি ও সাইমন সাদিক অভিনীত ‘জান্নাত’ ছবিটি। এছাড়া চলছে ডিএ তায়েবের বিপরীতে ‘অন্ধকার’ ছবির শুটিং। সম্প্রতি ‘ও মাই লাভ’ নামের নতুন একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। যেটি পরিচালনা করবেন আবুল কালাম আজাদ। নায়িকা ঠিক হলেও এ ছবির নায়ক এখনও ঠিক হয়নি। আগামী জুলাইয়ের শেষের দিকে ‘ও মাই লাভ’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...