Current date Sep 8, 2026
বাংলাদেশ

আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই : জয়

URL copied
Share URL copied

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানালেন তার কোনো বিদেশি পাসপোর্ট নেই। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয় এমন কথা বলেন তিনি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের পাসপোর্ট বিতর্ক যখন তুঙ্গে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ বলেছেন, তার কোনো বিদেশি পাসপোর্ট নেই।নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় সজীব ওয়াজেদ লিখেছেন, ‘সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশী পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশী পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট বিতর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সংবাদ সম্মেলনের বক্তব্য সংবলিত একটি সংবাদ নিজের ফেসবুক পেজে শেয়ার করে এসব কথা বলেন জয়।জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে আরও লিখেন, ‘বিএনপি সম্পূর্ণরূপে একটি অসৎ দলে পরিণত হয়েছে। তাদের কোনো কথাই আর বিশ্বাসযোগ্য না। এই সংবাদে আপনারা দেখতে পাবেন তারেক রহমান ও তার পরিবারের পাসপোর্টগুলোর কপি যা লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে হস্তান্তর করা হয়।’শাহরিয়ার আলমকে উদ্ধৃতি দিয়ে রোববার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট হস্তান্তর করে তার নাগরিকত্ব বর্জন করেছেন।এরপর শুরু হয় তীব্র বিতর্ক। তারেক রহমানের ‘নাগরিকত্ব বর্জন’ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছে সেটি প্রত্যাখ্যান করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।এরপর সোমবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার বাসায় পাল্টা এক সংবাদ সম্মেলনে দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে তার পাসপোর্ট হস্তান্তর করেছেন।এদিকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং তারেক রহমানের আইনজীবী কায়সার কামাল বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত।এনিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে তারেক রহমানের আইনজীবীর পক্ষ থেকে।লিগ্যাল নোটিস পেলে বিষয়টি আইনগতভাবে মোকাবেলার জন্য প্রস্তুত বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...