Current date Nov 10, 2026
বাংলাদেশ

দাফনের আগে নড়ে ওঠা শিশুটিকে বাঁচানো গেল না

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার পর দাফনের আগে নড়ে ওঠা নবজাতককে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। আগারগাওয়ের শিশু হাসপাতালে গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে মীম নামের ওই নবজাতকের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. আবদুল আজিজ আজ সকালে গণমাধ্যমকে বলেন, এই নবজাতককে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। গত রাতে সে মারা গেছে। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শারমিন আক্তার (২৪) একটি মেয়েশিশু প্রসব করেন। জন্মের পরই নবজাতকটিকে মৃত ঘোষণা করা হয়। আজিমপুর কবরস্থানে দাফনের জন্য গোসল করানোর সময় নবজাতকটি হঠাৎ নড়ে ওঠে।

দুপুরের দিকে নবজাতকটিকে ঢাকা শিশু হাসপাতালে নেওয়া হয়। তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। হাসপাতালের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন গতকাল জানিয়েছিলেন, নবজাতকটির অবস্থা খুব খারাপ। তার হৃদযন্ত্র সচল আছে। অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

নবজাতকের মা শারমিন আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নবজাতকটির বাবা মিনহাজ উদ্দিন। তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। স্ত্রীসহ তিনি ধামরাইতে থাকেন।

দাফনের সময়ে মীমের নড়ে ওঠার বিষয়ে শিশু হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. মো. আবু তাহের বলেন, আমরা যতটা জেনেছি, সোমবার সকালে কবর দেয়ার আগে শিশুটিকে গোসল করানো হয়। এ সময় তার হার্টবিট দেখতে পাওয়া যায়। দ্রুত তাকে আজিমপুর মেটারনিটি হসপিটালে নেয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা প্রাথমিক চিকিৎসা শেষে এখানে (ঢাকা শিশু হাসপাতাল) নিয়ে আসা হয়।

এদিকে এক সংবাদ সম্মেলনে এসে মীমের মামা শরিফুল বলেন, ‘প্রথম যখন আমার বোনকে ভর্তি করি তখন ডাক্তাররা তাকে দেখে বলেন- গাছ নেবেন না ফল নেবেন। তখন বোনকে বাঁচাতে জোর দিই। আমি বলি, আমাদের গাছ চাই। এর পর রাতে আমাদের জানানো হয় শিশুটি নড়াচড়া করছে না। মারা গেছে।’
শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর ডাক্তাররা বলেন, ‘সে পেটে মারা গেছে। পরে তাকে একটি বক্সের ভেতরে রাখা হয়। তারপর আজিমপুরে নিয়ে যাওয়ার পর বাকি ঘটনা ঘটে।’

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...