Current date Sep 7, 2026
বিশ্ব

বিশ্বের প্রথম পুরুষাঙ্গ ও অণ্ডকোষ প্রতিস্থাপন

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বোমা বিস্ফোরণে আহত এক মার্কিন সৈন্যের দেহে পুরুষাঙ্গ ও অণ্ডকোষ প্রতিস্থাপন করা হয়েছে। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল শল্যচিকিৎসক এই অপারেশনটি করেন। তারা একজন মৃত দাতার পুরুষাঙ্গ, ‘মুষ্ক’ বা অণ্ডকোষের থলি এবং তলপেটের কিছুটা অংশ প্রতিস্থাপন করেন ওই মার্কিন সৈন্যের দেহে। খবর বিবিসির।

চিকিৎসকরা বলছেন, এ অস্ত্রোপচারের পর ওই সৈন্য যৌন ক্ষমতা ফিরে পাবেন বলেই তারা মনে করছেন। তবে প্রতিস্থাপন না করে তারা যদি ক্ষতিগ্রস্ত পুরুষাঙ্গটি ‘পুনর্নির্মাণ’ করতেন তাহলে ওই সৈন্যটির পক্ষে যৌন ক্ষমতা ফিরে পাওয়া অসম্ভব হতো।

মার্চ মাসে এই অপারেশনটি হয়। আর এই অপারেশন করতে সময় লাগে ১৪ ঘণ্টা। এদিকে চিকিৎসকরা বলছেন, নৈতিক বিবেচনা থেকে ওই সেনা সদস্যের অণ্ডকোষ দুটি প্রতিস্থাপন করা হয়নি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. অ্যান্ড্রু লি সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, যুদ্ধে অনেক সময় মানুষ এমন গুরুতরভাবে আহত হন, যা তারা গোপন রাখেন এবং তাদের জীবনে এর যে প্রভাব পড়ে তা অনেকেই উপলব্ধি করতে পারেন না।

তিনি আরও বলেন, যৌনাঙ্গের ক্ষতি হওয়াটা হচ্ছে যুদ্ধে আহত হবার এমন একটি দিক যা নিয়ে কথা বলা হয় না। অথচ এটি মানুষের আত্মপরিচয়, মর্যাদাবোধ এবং সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলে।
উল্লেখ্য, বিশ্বের প্রথম পুরুষাঙ্গ প্রতিস্থাপন অপারেশন হয়েছিল ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...