Current date Oct 28, 2026
বিশ্ব

জাতিসংঘের প্রতিনিধি দল রাখাইন যাচ্ছে মঙ্গলবার

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মঙ্গলবার মিয়ানমারের রাখাইন রাজ্যে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি রাখাইন রাজ্যে যাবে বলে এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

এর আগে ফেব্রুয়ারিতে জাতিসংঘের প্রতিনিধিদলের সেখানে যাওয়ার কথা থাকলেও মিয়ানমার দাবি করেছিল- ‘এখন উপযুক্ত সময় না’।

এর পর চলতি মাসে তারা ১৫ সদস্যের প্রতিনিধিদলকে সেখানে যাওয়ার অনুমতি দেয়।

মিয়ানমারের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিনিধিদলের সদস্যরা সোমবার নেপিদো পৌঁছাবেন এবং তার পর দিনই রাখাইনে যাবেন।

গত বছরের আগস্টে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর সহিংস নির্যাতনের পর এটিই জাতিসংঘের সবচেয়ে উচ্চপদস্থ প্রতিনিধিদলের রাখাইন সফর হবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...