Current date Sep 6, 2026
Lead Newsপরিবেশ

বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, আজও ঝরতে পারে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : দেশের অনেক স্থানেই সকাল থেকে আকাশ মেঘলা। সঙ্গে ছিল কনকনে হাওয়া। বিকেল থেকেই হতে পারে বৃষ্টি। আর এমন পরিস্থিতি পুরো বৈশাখ মৌসুম জুড়েই হবে। কখন সকালে বৃষ্টি হবে। কখনো বা বিকালে। বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। হতে পারে সারাদেশে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে।

বৃহস্পতিবার দুপুর ২ টায় কথা হয় আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের সঙ্গে। তিনি এভাবেই জানান।

আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার দুপুরে প্রকাশ হয় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস। এতে বলা হয়, সারাদেশে বৃষ্টিপাতের খবর। ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রর্তা ছিল ৮২ শতাংশ।

আজ সকালে ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ-পূর্ব বা পূর্বদিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যা অস্থায়ীভাবে দমকা হাওয়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
আগামী তিন দিনও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...