Current date Sep 7, 2026
খেলা

‘তারা আমাকে ধর্ষণের পর হত্যা করতে চেয়েছিল’

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। তিনি শামির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা, সহিংসতা থেকে শুরু করে খুনের অভিযোগ পর্যন্ত এনেছিলেন। এবার তার নিজের পরিস্থিতিকে গণধর্ষণের পর হত্যার শিকার শিশুর সঙ্গে তুলনা করলেন।

গত জানুয়ারিতে ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়া শহরে ৮ বছরের একটি শিশুকে ৫ দিন মন্দিরে আটকে রেখে গণধর্ষণ করা হয়। এ পুরো সময় জুড়ে শিশুটাকে কিছু খেতেও দেয়া হয়নি। গণধর্ষণের পর শিশুটিকে পাথর ছুড়ে নির্মমভাবে হত্যা করা হয়।

কাঠুয়ার ওই কাণ্ডের প্রতিবাদে ২৩ এপ্রিল কলকাতায় বিক্ষোভে অংশ নেন হাসিন জাহান। ওই সময়েই তিনি বলেন, ‘যারা এই অপরাধ করেছে তাদের সাজা হওয়া উচিত। এমনকি আমার ঘটনাও এরকমই। কিন্তু আমি বেঁচে আছি। তারা (শামি ও তার পরিবার) আমাকে ধর্ষণের পরিকল্পনা করেছিল, হত্যার পর আমার মৃতদেহ জঙ্গলে ফেলে দিতে চেয়েছে। দুই মাস ধরে আমি এসবের বিরুদ্ধে লড়ছি।’ সূত্র: টাইমস নাউ নিউজ

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...