Current date Sep 7, 2026
খেলা

আগামী বিশ্বকাপে টাইগারদের সাফল্য নিয়ে সন্দিহান বিসিবি সভাপতি!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপের সূচি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আইসিসি। এবার কোনো গ্রুপ নেই। প্রতিটি দল খেলবে একে অপরের বিপক্ষে। তাই ভক্তদের মনে প্রশ্ন টাইগাররা কী পারবে নকআউট পর্বে পা রাখতে? অবশ্য আগামী বিশ্বকাপে বাংলাদেশের বড় সাফল্য নিয়ে সন্দিহান স্বয়ং বিসিবি সভাপতি।

শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান তার সন্দেহের একটি ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ নিশ্চিত ভালো করবে, এটা বলা কঠিন। এখন বাংলাদেশ ভালো খেলছে। কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক দলই ভালো খেলছে। জিততে হলে দুটি জিনিস দরকার—ভালো খেলোয়াড় আর ভালো দল। ভালো খেলোয়াড় আছে কিন্তু আমাদের পুরো দল এখনো প্রস্তুত নয়। সেদিক দিয়ে অনেক পিছিয়ে আছি অনেক দল থেকে।’

আরও একটি কারণে আশাবাদী হতে পারছেন না বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমাদের বেশির ভাগ সাফল্য দেশে বা উপমহাদেশে। উপমহাদেশের বাইরে খুব বেশি সাফল্য পাইনি। যেহেতু বিশ্বকাপটা উপমহাদেশের বাইরে, কী করা উচিত আমরা জানি, চেষ্টা করব। তবে সাফল্য নির্ভর করছে আমাদের ছেলেরা কেমন করছে আর প্রতিপক্ষ কেমন করছে সেটির ওপর। এটা একদিনের খেলা। যেদিন যে ভালো খেলবে সে জিতবে। তবে বাংলাদেশের উন্নতির অনেক জায়গা আছে।’

এদিকে ছয় মাস হল টাইগারদের প্রধান কোচ নেই। চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার এত দিন পেরিয়ে গেলেও এখনো তাঁর জায়গায় কাউকে আনতে পারেনি বিসিবি। তাই কোচ নিয়োগের ব্যাপারে নাজমুল হাসান অবশ্য জানালেন, ‘কোচের ব্যাপারটি অনেক দূর এগিয়েছে। কোচের ব্যাপারে অবশ্যই অগ্রগতি হয়েছে। চুক্তিপত্র সই হয়ে হাতে না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। আশা করি হয়ে যাবে। ওটা (চুক্তিপত্র) হাতে পেলেই হয়ে যাবে।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...