Current date Sep 7, 2026
খেলা

মোস্তাফিজের জায়গায় কাটিং ব্যর্থ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমানের পরিবর্তে খেলতে নেমে সুবিধা করতে পারেননি বেন কাটিং। ১ ওভার ১৪ রান খরচ করে বোলিং করার যোগ্যতা হারান মুম্বাইয়ের এই অস্ট্রেলিয়ান পেস বোলার।

কাটার মাস্টারের পরিবর্তে খেলতে নেমে প্রত্যাশিত বোলিং করতে পারেননি বেন কাটিং। এক ওভারে ১৪ রান খরচ করার পর তার উপর ভরসা হারিয়ে ফেলেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। এরপর আর তাকে বোলিং আনা হয়নি।

চলতি আইপিএলে মুম্বাইয়ের হয়ে টানা ছয় ম্যাচ খেলার পর শনিবার বাদ পড়ে যান বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলার মোস্তাফিজ। কিন্তু মোস্তাফিজকে বসিয়ে রেখে যাকে খেলানো হল, সেই কাটিং পুরোপুরি ব্যর্থ ।

চলতি আইপিএলে নিজের খেলা ৬ ম্যাচের পাঁচটিতেই অসাধারণ বোলিং করেছেন মোস্তাফিজ। ৬ ম্যাচে তার সংগ্রহ ৭ উইকেট। তবে মোস্তাফিজের দারুণ বোলিংয়ের পরও হেরে যায় মুম্বাই।

১৭ এপ্রিল বিরাট কোহলির ব্যাঙ্গালুরুর বিপক্ষে নিজের মান অনুসারে বোলিং করতে পারেননি কাটার মাস্টার। সেদিন ৪ ওভারে ৫৫ রান দিয়ে কোন উইকেট শিকার করতে পারেননি। এছাড়া প্রতিটি ম্যাচেই রাজত্ব করেছেন কাটার মাস্টার।

এত কিছুর পরও মোস্তাফিজকে শনিবার চেন্নাইয়ের বিপক্ষে সাইড বেঞ্চে বসিয়ে রাখাটা অযৌক্তিক।

শুধু মোস্তাফিজই নয়, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ক্যারিবীয় অলরাউন্ডার কায়রন পোলার্ডকেও বসিয়ে রেখেছে মুম্বাই। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেপি ডুমিনিকে খেলিয়েছেন রোহিত শর্মা।

শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে আইপিএলের চলতি আসরের ২৭তম ম্যাচে আগে ব্যাট করে ১৬৯ রান তুলে নেয় চেন্নাই সুপার কিংস।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...