Current date Sep 7, 2026
বিনোদন

বরকে খুশি রাখতে সাজি : রাণী মুখার্জি

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ‘হিচকি’ ছবির মাধ্যমে আবারও স্বরূপে ফিরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাণী মুখার্জি। এরই মধ্যে ছবিটি ব্যবসা সফলের তকমা পেয়েছে।
ছবিটি নিয়ে রাণী ভারতীয় একটি গণমাধ্যমকে বলেছেন, অনেক সময় এমন হয় যে ছবিটা আমাদের পছন্দ হয়, কিন্তু দর্শক তা গ্রহণ করেন না। কিন্তু ‘হিচকি’-র মাধ্যমে যে বার্তা আমরা দিয়েছি তা সকলে গ্রহণ করেছেন। শিক্ষকরা এই ছবিটা থেকে অনেক প্রেরণা পেয়েছেন। যখন কোনো শিক্ষক-ছাত্রের সম্পর্কের ওপর কথা হবে তখন ‘হিচকি’-কে উদাহরণ হিসেবে টানা হবে বলে আমার বিশ্বাস। আমি মনে করি, ‘হিচকি’ একটা এমন ছবি যা সারাজীবন মানুষ মনে রাখবে। এমন নয় যে দু’বছর পর ছবিটার কথা ভুলে যাবে।
একজন অভিনেত্রীকে সবসময় গ্ল্যামারাস থাকতে হয়। তার জন্য কতটা চাপে থাকেন?এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একদমই না। অভিনেত্রী হিসেবে নয় বরং স্ত্রী হিসেবে চাপে থাকি। আমি শুধু আদির (স্বামী আদিত্য চোপড়া) জন্য সাজি। বরকে খুশি রাখতে সাজতে হয়। বিয়ের পর এটা জরুরি হয়ে দাঁড়ায় যে আপনাকে রোজই যেন সুন্দর লাগে আপনার স্বামীর। আমি অভিনেত্রী পরে, আগে তো আমি স্ত্রী। স্বামী যখন সারাদিন পর বাড়িতে ফেরেন তখন উনি কী দেখতে চান? একটা হাসিখুশি সুন্দর মুখ, আর বাড়ির সুন্দর বাতাবরণ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...