Current date Jul 23, 2026
পরিবেশবাংলাদেশ

স্বস্তির বৃষ্টিতে নগরবাসীর অস্বস্তি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : টানা ছুটির ফাঁদে পড়েছে দেশ। আজও বৌদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। অফিসমুখো যাত্রীদের চাপও নেই। তাই একটু ভিন্ন রূপ পেয়েছে রাজধানী। কিন্তু সকাল থেকে গগণ ফাটিয়ে বৃষ্টি ঝড়ায় একপ্রকার বিপত্তির সৃষ্টি হয়েছে। স্বস্তির বৃষ্টি হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর অস্বস্তি।

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অলিগলি ও ছোট পরিসরের রাস্তাগুলোয় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেন থেকে আবর্জনা উঠে সয়লাব হয়ে গেছে। কোথাও হাটু পানি জমে গেছে। এর মাঝেই চলছে বাস-রিকশা।

এদিকে বৃষ্টির ভোগান্তির পাশাপাশি যুক্ত হয়েছে পরিবহন সংকটও। সুযোগ পেয়ে রিকশা ও অটোরিকশা চালকরা হাঁকাচ্ছেন দু-তিন গুণ ভাড়া।

অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎতসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...