Current date Sep 7, 2026
খেলা

ভারতীয় গণমাধ্যমেও রুবেল ও তার স্ত্রীকে নিয়ে চর্চা

URL copied
Share URL copied

নাজনিন আখতার হ্যাপি এখন অতীত তার জীবনে। সব ভুলে নতুন করে গড়ে তুলতে চাইছেন নিজেকে। বাংলাদেশের ক্রিকেট তারকা রুবেল হোসেন এখন অনেকটাই পরিণত। নতুন স্ত্রীকে নিয়ে সুখে গার্হস্থ্য জীবন তার। এভাবেই রুবেল ও তার স্ত্রীকে নিয়ে মাতলো একটি ভারতের একটি গণমাধ্যম।

বাংলাদেশি প্রচারমাধ্যম সূত্রের খবর উল্লেখ করে সেই প্রতিবেদনটিতে আরও বলা হয়, রুবেলের স্ত্রীর নাম ইসরাত জাহান দোলা। বাগেরহাটের এই সুন্দরীর সঙ্গেই নতুন ইনিংস শুরু করেছেন রুবেল। বেশ কিছুদিন আগেই ইসরাত জাহানের সঙ্গে বিয়ে হয়েছে রুবেলের। শনিবার স্ত্রীর সঙ্গেই রুবেল দুটো সেলফি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘আমার স্ত্রী’’। পরে ভালবাসার সাইনও দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে ঘটা করে বিয়ে করেন রুবেল হোসেন। তার স্ত্রীর নাম ইসরাত জাহান দোলা। কিন্তু বিয়ে সম্পর্কিত বিষয়টি সব সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন রুবেল। অবশেষে তিনি ফেসবুকের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনলেন।

রুবেল হোসেন আপাতত ক্রিকেটের বাইরে আছেন। শ্রীলঙ্কা সফর শেষ করে ঘরোয়া লিগে কোনো ম্যাচ খেলেননি তিনি। কয়েক দিন আগে ফেসবুকে তিনি জানিয়েছিলেন, তিনি অসুস্থ এবং নিজ জেলা বাগেরহাটেই অবস্থান করছেন।

২০০৯ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন পেসার রুবেল হোসেন। তিনি এখন পর্যন্ত ২৫টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও  ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...