Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

বর্ষা মৌসুমের আগেই রাজধানীতে জলাবদ্ধতা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই রাজধানীর বিভিন্নস্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে রাস্তাঘাটে পানি জমে থাকায় তৈরি হচ্ছে যানজট। ফলে গাড়িগুলো চলছে ধীর গতিতে। যার কারণে বৃষ্টি ও জলবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে রাজধানীবাসী। বিশেষ করে রাজধানীর মিরপুরের অবস্থা শোচনীয়।

আজ রবিবার সকালে রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, দৈনিক বাংলা, শান্তিনগর, মালিবাগ, ধানমণ্ডিসহ বিভিন্ন এলাকা ঘুরে জলবদ্ধতার চিত্র দেখা গেছে। সকাল ৮ টা থেকে নয়টা পর্যন্ত ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

ওইসব এলাকার অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন রাজধানীর কর্মব্যস্ত মানুষ। অনেকেই এই জলাবদ্ধতার কারণে তাদের গন্তব্যে যেতে বেশ বেগ পাচ্ছেন।

আসলে পানি বের হওয়ার কোনো পথ নেই ওই সব সড়কে। পানি নিঃষ্কাশনের জন্যও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কাউকেই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...