Current date Sep 7, 2026
খেলা

জয়ের জন্য মাঠে নামবো

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিতে শনিবার দিবাগত রাত পৌনে দু’টায় দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাভাবিক ভাবেই সিরিজটিতে স্বাগতিক প্রোটিয়ারাই এগিয়ে থাকবে। কন্ডিশনতো বটেই মাঠের রণকৌশলেও তারা লাল-সবুজের দলের চাইতে যোজন-যোজন এগিয়ে।

অতীত জয়ের রেকর্ডও তাদের পক্ষেই কথা বলছে। ওয়ানডেতে দুই দলের ১২ বারের মোকাবেলায় ১০ বারই জিতেছে দ. আফ্রিকা। টি-টোয়েন্টিতেও চিত্র অভিন্ন। ৬ ম্যাচের ১টিতে বাংলাদেশ ও বাকি ৫টিই নিজেদেরর করে নিয়েছে প্রোটিয়া নারী দল।

কিন্তু তারপরেও আসন্ন এই সিরিজটি জয়ে আশাবাদী বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশ সেরা পেসার জাহানারা আলম। কিন্তু কীভাবে? দ. আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে সিরিজ জয়! সেতো চারটেখানি কথা নয়।

সিলেট সদ্য সমাপ্ত অনুশীলন ক্যাম্পটি খুবই ভালো গেছে। তাই তিনি এমন আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রায় দেড় বছর বিরতির পর রুমানা-জাহানারারা কোনো আন্তর্জাতিক সিরিজ খেলবেন। সবশেষ খেলেছিল গেল বছরের জানুয়ারিতে। সেখানেও প্রতিপক্ষ ছিল প্রোটিয়ারা। বাংলাদেশে এসে চার ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজটি জিতে নিয়েছিলেন ৪-১।

এতো লম্বা বিরিত পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামাটা যে কোনো দলের জন্যই দুর্ভাগ্যের। তার ওপরে আবার বাংলাদেশের মতো দাপুটে দেশের ক্রিকেটের নারী দল বলে কথা। কিন্তু জাহনারার সঙ্গে আলাপচারিতায় মনে হলো বিষয়টিকে তিনি সেভাবে ভাবছেন না। বরং লম্বা সময়ের বিরতির জন্য দায়ী করছেন নিজেদেরই।

তার মতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নারী দল ভালো খেলছে না বলেই আইসিসি’র র‌্যাংকিং ৮ এ আসতে পারছেন না। ফলে আইসিসি’র এফটিপি অনুযায়ী ম্যাচগুলো থেকে বঞ্চিত হচ্ছে। তাই বছরে নিয়মিত ম্যাচ পেতে নিজেদের বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো বিকল্পই তার কাছে নেই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...