Current date Nov 9, 2026
বাংলাদেশ

ঢাবি উপাচার্য বাসভবনে ভাঙচুর, গ্রেপ্তার ৪

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের একটি দল।

এঁরা হলেন মো. রাকিবুল হাসান রাকিব (২৬), মো. মাসুদ আলম মাসুদ (২৫), মো. আলী হোসেন শেখ আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী সিয়াম (২০)। আজ রোববার বেলা একটার দিকে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ঘটনার দিন চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার চারজনের মধ্যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন।

ডিএমপি নিউজের খবরে রোববার এসব কথা বলা হয়েছে।

৯ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা ঘটনায় পরদিন ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসানের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শাহবাগ থানায় করা মামলার অভিযোগে বলা হয়, ৯ এপ্রিল রাতে অজ্ঞাতনামা মুখোশধারী সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা হাতে লোহার রড, পাইপ, হেমার, লাঠি ইত্যাদি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের দেয়াল টপকে ভেতরে ঢোকে। ভবনের মূল ফটকের তালা ভেঙে ভবনের ভেতরে অনধিকার প্রবেশ করে বাসভবনের মূল্যবান জিনিসপত্র, আসবাব, ফ্রিজ, টিভি, লাইট, কমোড, বেসিনসহ অনেক মালামাল ভাঙচুর করে ক্ষতিসাধন করে এবং মূল্যবান সম্পদ লুটতরাজ করে। তা ছাড়া ভবনে রক্ষিত দুটি গাড়ি পুড়িয়ে দেয় এবং আরও দুটিটি গাড়ি ভাঙচুর করে। ভবনে রক্ষিত সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে এবং সিসি ক্যামেরার ডিভিআরগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার চারজনের মধ্যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। শুধু মাসুদ আলম ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র। অপর তিনজন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র নন। এর মধ্যে রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে পাঁচটি মামলা রয়েছে।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...