Current date Sep 6, 2026
লাইফস্টাইল

হঠাৎ বৃষ্টিতে চুলের যত্নে করণীয়

URL copied
Share URL copied

লাইফস্টাইল ডেস্ক : হঠাৎ করেই বৃষ্টি। এতে গরমের মাঝে স্বস্তি আসলেও মাত্রাতিরিক্ত বৃষ্টিতে চলাফেরা বেশ কঠিন ও অস্বস্তিকর হয়ে উঠে। বিশেষ করে বৃষ্টির দিনে চুল ভেজে গেলে বেশ অস্বস্তি হয়। তাই বাদলের দিনে চুলের যত্নে করণীয় কী তা নিয়ে নিচে আলোচনা করা হলো :

স্যাঁতসেতে আবহাওয়ায় চুল বেশি পড়ে। আর মাথায় দেখা দেয় তৈলাক্ত খুশকি। এসময় বারবার শ্যাম্পু না করে সপ্তাহে দু-তিনবার শ্যাম্পু করা উচিত। বৃষ্টির পানি মাথায় লাগলে অবশ্যই চুল ধুয়ে ফেলতে হবে। কারণ বৃষ্টির পানি বেশি সময় মাথায় থাকলে মাথার তালু ও চুলের গোড়ায় ফাংগাল ইনফকেশন হতে পারে। চুল ধোয়ার পর তাড়াতাড়ি শুকিয়ে ফেলতে হবে।

বৃষ্টিভিজা চুলের জন্য গরম তেল মালিশ খুবই ভালো। এ ক্ষেত্রে মাথার তালুতে আঙুল দিয়ে ঘষে ম্যাসেজ করুন। তারপর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মাথায় ভাপ নিতে পারেন। এক চামচ ভিনেগার, আধাকাপ টক দই ও একটি ডিম মিশিয়ে চুলে লাগিয়ে আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। চুল পড়া কমাতে ও খুশকি দূর করতে ঘরে তৈরী এই হারবাল প্যাকটি ব্যবহার করতে পারনে:- চুলরে যত্নে সপ্তাহে অন্তত একবার চুলে মেহেদি, পেঁয়াজের রস, লেবুর রস, ডিম এবং টক দইয়ের প্যাক লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করুন। এসময় সপ্তাহে অন্তত একবার করে নিয়মিত এই প্যাক থাকলে যে কোনো একটি ব্যবহার করলে চুল পড়া ও তৈলাক্ত খুশকির সমস্যা অনেকাংশে দূর হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...