Current date Sep 6, 2026
পরিবেশবাংলাদেশ

৮০ কিলোমিটারের বেশি বেগে হবে কালবৈশাখী ঝড় : আবহাওয়া অফিস

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : আজও সারাদেশে কালবৈশাখী ঝড় হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটারের চেয়েও বেশি। এমনটাই জানালেন আবহাওয়াবিদ আরিফ হোসেন।

আজ সোমবার তিনি বলেন, প্রবল বজ্র মেঘের ঘণঘটা বৃদ্ধির কারণে আজ সকাল থেকে সাড়ে ১০ টা থেকে ৪৮ ঘণ্টায় দেশজুড়ে প্রায় ৮৯ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ আরও জানান, সোমবার সকাল ১০টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর অঞ্চলের উপর দিয়ে বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে কালবৈশাখী বয়ে যাবে।

এছাড়া যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও সিলেটে একই অবস্থা বিরাজ করবে বলে জানান তিনি।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। এছাড়া শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...