Current date Sep 7, 2026
বিশ্ব

মোহাম্মদ (সা.)-কে উদ্ধৃত করে মোদির রমজানের শুভেচ্ছা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আর দুই সপ্তাহ পর রমজান মাস শুরু হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের ইবাদতের অন্যতম স্তম্ভ রোজা এই মাসজুড়ে পালিত হয়। তাই মুসলিম সম্প্রদায়ের কাছে এই মাসটির বিশেষ গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বের কথা মাথায় রেখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রোববার মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। মোদি তার শুভেচ্ছাবার্তায় পবিত্র রমজান মাসের অনুকম্পার মূল্যবোধ নিজেদের মধ্যে গেঁথে নেয়ার আহ্বান জানান। খবর খালিজ টাইমসের।

নরেন্দ্র মোদি তার মাসিক ‘মান কী বাত’ রেডিও প্রোগ্রামে জাতির উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, মুসলমানরা ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত সারা মাসজুড়ে রোজা রাখে। তাই একজন রোজাদার ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ব্যক্তির প্রতি সংবেদনশীল হয়ে ওঠে।

এমনকি তার রেডিও বার্তায় মোদি মহানবী মোহাম্মদ (সা.) এর বাণী উদ্ধৃত করে বলেন, ইসলাম আমাদের পরিচিত বা অপরিচিত ক্ষুধার্ত ব্যক্তিদের খাবার খাওয়াতে এবং সবাইকে উষ্ণতা ও ভালোবাসা দিতে শেখায়।

উল্লেখ্য, ভারতে প্রায় ১৯ কোটি মুসলিমের বসবাস। সংখ্যা বিবেচনায় ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরই ভারতে মুসলমানদের অবস্থান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...