Current date Sep 7, 2026
রাজনীতি

বিএনপি নেতা হাবিবসহ ১৭ জন ৪ দিনের রিমান্ডে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ ১৭ বিএনপি নেতা-কর্মীকে পৃথক মামলায় ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রাজধানীর দুই থানার পৃথক মামলায় তাদের বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে গতকাল রবিবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর বাংলা মটর থেকে হাবিবুর রশিদ হাবিবকে গ্রেফতার করে পুলিশ।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রমনা থানার দুই মামলায় ও শাহবাগ থানার এক মামলায় তাদের হাজির করে রিমান্ড চায় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবিব শুনানি শেষে পৃথক তিন মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহসহ কয়েকজন আইনজীবী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...