Current date Sep 7, 2026
বিনোদন

স্বামীর জন্মদিনে ইংল্যান্ডে নাবিলা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বিয়ের ব্যস্ততার পরদিনই স্বামীর সঙ্গে ইংল্যান্ডে পাড়ি জমালেন অভিনেত্রী নাবিলা। কিন্তু এই সফরকে হানিমুন বলতে নারাজ এই অভিনেত্রী। তার স্বামী অফিসের কাজে গেছেন ইংল্যান্ডের ম্যানচেস্টারে। সেখানে স্বামীকে সঙ্গ দিতেই সঙ্গী হয়েছেন নাবিলা।

কিন্তু বিয়ের ব্যস্ততার ধকল নিয়েই কেন হঠাৎ নাবিলা স্বামীর সঙ্গী হলেন? তার কারণ জানা গেলো এবার। আজ সোমবার (৩০ এপ্রিল) নাবিলার স্বামী জোবায়দুল হক রিমের জন্মদিন। মূলত বিয়ের পর স্বামীর প্রথম জন্মদিন একসঙ্গে উদযাপন করতেই এই যাত্রা।

নাবিলা তার ফেসবুকে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ জন্মদিন রিম।’ এরপরই বিষয়টি জানতে পারলেন নাবিলার ভক্তরা। এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নাবিলার স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

গত ২৬ এপ্রিল রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় নাবিলার বিবাহোত্তর সংবর্ধনা। এর পরদিনই স্বামীর সঙ্গে ইংল্যান্ডে পাড়ি জমান নাবিলা। ২ মে তাদের দেশে ফেরার কথা রয়েছে। তারপর দুজনই হানিমুনে যাবার পরিকল্পনা করবেন।

ঢাকাই শোবিজ অঙ্গনে তুমুল জনপ্রিয় অভিনেত্রী নাবিলা। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’চলচ্চিত্রের মাধ্যমে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। এছাড়া টেলিভিশন উপস্থাপনা, মডেলিংয়েও নজর কেড়েছেন তিনি।

নাবিলা ১৫ বছর সৌদি আরবে ছিলেন। সেখানেই বড় হয়েছেন। পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসেন। পড়ালেখার পাশাপাশি ২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...