Current date Sep 7, 2026
রাজনীতি

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় আ.লীগ নেতাদের আড়াই ঘণ্টার নৈশভোজ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের বাসায় প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এক বৈঠকে অংশ নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। তবে তাদের দাবি এটি বৈঠক নয়, রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিতে গিয়েছিলেন তারা।

সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেন।

বৈঠকে অংশ নেয়া একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক রাজনীতি, রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় আড়াই ঘণ্টাব্যাপী।

বৈঠকে উপস্থিত অন্তত দুই জন নেতা জানান, নৈশভোজ শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট পাঁচ মিনিট একান্তে আলাপ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য জানান, বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু, যুক্তরাষ্ট্ররে সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা হয়েছে।

আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন বৈঠকে উপস্থিত ওই নেতা।

ওই নেতার ভাষ্য মতে, রাষ্ট্রদূত বার্নিকাট গাজীপুর সিটি কর্পোরশেন নির্বাচন দেখতে সেখানে গিয়েছিলেন এবং প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। এতে তার কাছে এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে মনে হয়েছে বলে প্রতিনিধি দলের কাছে জানিয়েছেন রাষ্ট্রদূত।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এবং মার্কিন দূতাবাসের পলিটিকাল অ্যাফেয়াস সেকেন্ড সেক্রেটারি কাজী রহমান দস্তগীর ও জ্যাকব জে লেভিনসহ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিত ছিলেন। পরে তারা নৈশভোজে অংশ নেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...