Current date Sep 7, 2026
খেলা

প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ে ৮ নম্বরে বাংলাদেশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ দল।

আজ মঙ্গলবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রকাশিত সবশেষ র‌্যাংকিং অনুযায়ী টাইগারদের পয়েন্ট ১ হাজার ২০২। ১৬ ম্যাচে খেলে সাকিব-তামিমদের রেটিং ৬৭।

আগের র‌্যাংকিংয়ে আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাঁচ পয়েন্ট কমে নবম স্থানে নেমে এসেছে। ২২ ম্যাচে ক্যারিবীয়দের ১ হাজার ৪৮৪ পয়েন্টে বর্তমান রেটিং ৬৭। এতেই আট নম্বরে উঠে আসে বাংলাদেশ দল।

এদিকে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষেই রয়েছে ভারত। ২৮ ম্যাচে ৩ হাজার ৪৯৯ পয়েন্ট নিয়ে বিরাট কোহলির দলের রেটিং ১২৫।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের অবস্থান সপ্তম। দশম স্থানেই রয়েছে জিম্বাবুয়ে।

আইসিসি পরিবারে নতুন দল হিসেবে চলতি মাসের ১১ তারিখ নিজেদের ঘরের মাঠ ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হচ্ছে আয়ারল্যান্ডের।

আর আগামী মাসের ১৪ তারিখ বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামবে আফগানিস্তান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...