Current date Sep 6, 2026
Lead Newsপরিবেশবাংলাদেশ

দুই দিনেই প্রাণ হারালো ২৯ জন, দুই মাসে ৭০

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : বছরের এ মৌসুমেই সাধারণত বজ্রপাত বেশি হয়। তবে এ বছর এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সরকারি সূত্র বলছে, বজ্রাঘাতে সম্প্রতি মৃত্যুর ঘটনাসহ গেলো দুই মাসে সারাদেশে ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গেলো দুইদিনেই প্রাণ হারিয়েছে ২৯ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, গত মার্চ মাসে বজ্রপাতে মোট ১২ জনের মৃত্যুর খবর তারা দেশের বিভিন্ন এলাকা থেকে পেয়েছেন। আর ৫৮ জনের মৃত্যুর সংবাদ এসেছে এপ্রিলে।

গত কয়েক সপ্তাহ ধরে সারাদেশে কালবৈশাখী ঝড় আর বজ্রপাতে হতাহতের ঘটনায় মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ সময় সবাইকে দেখেশুনে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি প্রয়োজনে ১০৯০ নম্বরে ফোন করে আবহাওয়ার পরিস্থিতি জেনে নিতে সবার প্রতি অনুরোধ করেন।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, জলীয় বাষ্প, বায়ুর আর্দ্রতা ও তাপমাত্রা বৃদ্ধির কারণে বজ্রপাত বেড়েছে। যার ফলে বজ্রপাতজনিত কারণে মৃত্যুহার বেড়েছে। শুধু তা নয় উঁচু গাছ কমে যাওয়া ও রাজধানীর ভবনগুলোতে বজ্রপাত ঠেকানোর পদক্ষেপ না নেয়ায় প্রাণ বাঁচাতে সাবধান থাকা উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, বজ্রপাতে সারাবিশ্বের মানুষ আক্রান্ত হয়। এটা ঠেকানোর ক্ষমতা আমাদের কারো নেই। যেহেতু ঘনঘন বজ্রপাত হচ্ছে, তাই সচেতন হতে হবে। জনসংখ্যা বেড়েছে, এখন বজ্রপাত ঠেকাতে মাঠে ঘাটে উঁচু উঁচু গাছের সংখ্যাও কমে গেছে।

তিনি বলেন, শুধু তাই না, জাতীয় বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের ক্ষেত্রে বজ্রপাত নিরোধক দণ্ড বা আর্থিং বাধ্যতামূলক করা হলেও রাজধানীর নব্বই ভাগ ভবনে এখনও বজ্রপাত নিরোধক কোনো ব্যবস্থা নেই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...