Current date Sep 7, 2026
বিশ্ব

এবার ট্রাম্পের বিরুদ্ধে মামলা পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মানহানিকর টুইট করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। গতকাল সোমবার (৩০ এপ্রিল) ড্যানিয়েলসের আইনজীবী এ কথা নিশ্চিত করেছেন। খবর দ্য নিউইয়র্ক টাইমস, সিএনবিসি।

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এই পর্ন অভিনেত্রী দাবি করেন, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল। আর মেলানিয়া ট্রাম্পের ছেলে ব্যারন জন্মানোর চার মাসের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়।

ড্যানিয়েলস বলেন, সত্যি কথা বলতে আমি এখনও জানি না যে কেন সেটা করেছিলাম। কিন্তু আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল। আমার খুবই ভালো লেগেছিল। আমি বলেছিলাম যে প্লিজ, আমাকে টাকা দেয়ার চেষ্টা করো না।

তিনি বলেন, ট্রাম্প একটি গলফ টুর্নামেন্টে তার সঙ্গে ডিনার করার জন্য আমাকে আমন্ত্রণ জানান। সেখানেই আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। আমরা কিছুক্ষণের জন্য একসঙ্গে ছিলাম। ট্রাম্প বারবার বলছিলেন, ‘আমি আবারও তোমাকে ডাকব। তোমাকে আবার দেখতেই হবে আমাকে। তুমি অসাধারণ।’

এই পর্ন অভিনেত্রী আরও বলেন, এরপর বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছে। লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে ট্রাম্পের নিজের বাড়িতেও একবার মিলিত হয়েছিলাম আমরা।

২০১১ সালে লাস ভেগাসে এক ব্যক্তি ট্রাম্পের বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নিতে হুমকি দেয় পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে। ওই ব্যক্তির একটি স্কেচও প্রকাশ করেন ড্যানিয়েলস। গত ১৮ এপ্রিল এসব অভিযোগকে মিথ্যাচার আখ্যা দিয়ে একটি টুইট করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এবার সবশেষ মানহানিকর টুইট করার অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন এই পর্ন তারকা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...