Current date Oct 26, 2026
Lead Newsবাংলাদেশ

বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : প্রায় আড়াই মাস পর আবার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য সৌদি আরব, যুক্তরাজ্য এবং সব শেষ অস্ট্রেলিয়া সফর বিষয়ে আজ বুধবার বিকেলে গণভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, গণভবনে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হবে।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চলতি মাসের ১৫ এপ্রিল দুদিনের সফরে সৌদি আরব যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ‘গালফ শিল্ড-১ নামে একটি যৌথ সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এরপর সেখান থেকে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) যোগ দিতে যুক্তরাজ্য যান প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য ও সৌদি আরবে আট দিনের রাষ্ট্রীয় সফর শেষে ২৩ এপ্রিল দেশে ফিরেন তিনি। এর তিনদিন পর ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল সামিট অন ওমেন’সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া যান।

এই সম্মেলনে নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীকে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’প্রদান করা হয়। তিন দিনের অস্ট্রেলিয়া সফর শেষে গত রোববার মধ্যরাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে গেলে দেশে ফিরে সংবাদ সম্মেলন করে থাকেন। এতে সফরের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য ছাড়াও দেশে বিদেশে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনায় তার অবস্থান উঠে আসে।
সবশেষ বিদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন করেন ১৯ ফেব্রুয়ারি। তার আগে ইতালি ও ভ্যাটিকান সফর নিয়ে এই আয়োজন হলেও সে সময় প্রশ্ন ফাঁস, রোহিঙ্গা প্রত্যাবাসন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড, আগামী জাতীয় নির্বাচন বিষয়েই বেশি প্রশ্ন করেন সাংবাদিকরা।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...