Current date Sep 8, 2026
বাংলাদেশ

হাসপাতালের ডাস্টবিনে পাওয়া গেল নবজাতক

URL copied
Share URL copied

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশুটিকে অনেক পরিবারই দত্তক নিতে চায়।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মো. বাবু নবজাতকটিকে উদ্ধার করেন। পরে শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি উদ্ধারকারী বাবুর দায়িত্বে রয়েছে। তাদের পরিবার শিশুটিকে দত্তক নিতে চায়।

এদিকে, নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ শিশুটিকে দেখতে সদর হাসপাতালে ভিড় করে। শিশুটিকে দত্তক নেয়ার জন্য বেশ কয়েকটি পরিবার এগিয়ে এসেছে। দত্তক নেয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় সদর থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

জেলা সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটি এখন সুস্থ আছে। তারপরও যেহেতু ডাস্টবিনে ছিল তাই জীবাণু ছড়িয়েছে কিনা সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, নবজাতকটি পুরোপুরি সুস্থ হওয়ার পর সরকারি বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...