Current date Sep 7, 2026
খেলা

তামিমের সেই ব্যাটে সেঞ্চুরি হাঁকালেন রুমানা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : রুমানা আহমেদের দুটি ব্যাটের একটি ভেঙে যায়, আরেকটি চুরি গেছে। এমন পরিস্থিতিতে আফ্রিকায় রওনা দেওয়ার আগ মুহূর্তে ব্যাট নেই রুমানার! আর সেই সময় রুমানার পছন্দের ব্যাট সিএ নিয়ে হাজির হন তামিম ইকবাল।

তবে দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রস্তুতি ম্যাচেই তামিমের সেই ব্যাটে খেলে সেঞ্চুরি করলেন রুমানা আহমেদ।

প্রায় দশ বছর ধরে ক্রিকেট খেলছেন রুমানা। নিজের খেলা ৩০টি আন্তর্জাতিক ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচে শতরানের দেখা পাননি রুমানা। একদিনের ক্রিকেটে তার সেরা ইনিংস ৭৫। যেটা তিনি ২০১৩ সালে ভারত সফরে আহমেদাবাদে করেন।

দক্ষিণ আফ্রিকা সফরে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে মূল ম্যাচে শতরানের ইনিংস খেলার সম্ভাবনা তৈরি করেছেন জাতীয় নারী দলের এ অলরাউন্ডার।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ নারী দল ৫টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

বুধবার দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট উইমেন দলের বিপক্ষে ১৩৬ রানের লড়াকু ইনিংস খেলেন বাংলাশে নারী ক্রিকেট দলের এ অধিনায়ক। রুমানার সঙ্গে এদিন সেঞ্চুরি করেছেন ফারজানা হক পিংকি। এ দুই তারকা ব্যাটে ভর করে ৫০ ওভারে ২ উইকেটে ২৭০ রান তুলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...