Current date Sep 7, 2026
বিশ্ব

যেখানে মোদির পেছনে ট্রাম্প

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ফেসবুকে জনপ্রিয়তায় বিশ্বের শক্তিধর নেতাদের চেয়ে এগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে সামাজিক যোগাযোগের এই মাধ্যমে মোদির জনপ্রিয়তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে দ্বিগুণ।

এবিপি আনন্দের খবর, ভারতের প্রধানমন্ত্রীকে ফেসবুকে ফলো করেন ৪ কোটি ৩২ লাখ মানুষ, সেখানে ডোনাল্ড ট্রাম্পের গুণগ্রাহী ২ কোটি ৩১ লাখ মানুষ। মার্কিন প্রেসিডেন্ট রয়েছেন দ্বিতীয় স্থানে। সমীক্ষাটি করেছে বারসন কোহন অ্যান্ড উলফ সংস্থা।

ওয়ার্ল্ড লিডার্স অন ফেসবুক শিরোনামে হওয়া সমীক্ষায় ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও পররাষ্ট্রমন্ত্রীদের ৬৫০টি ফেসবুক পেজের ক্রিয়াকলাপ বিশ্লেষণ করা হয়েছে। তবে গত ১৪ মাসে বিশ্বনেতাদের মধ্যে ট্রাম্পের ফেসবুক পেজে সবচেয়ে বেশি যোগাযোগ হয়েছে। কমেন্টস, লাইক, শেয়ার সব মিলিয়ে তাতে মোট ২০৪.৯ মিলিয়ন সংযোগ হয়েছে, যা মোদির ফেসবুক পেজে সংযোগের প্রায় দ্বিগুণ। মোদির পেজে সংযোগ হয়েছে ১১৩.৬ মিলিয়ন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, কাম্পোডিয়ার প্রধানমন্ত্রী সামডেক হুন সেন, আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাকরির ফেসবুক পেজে সংযোগ হয়েছে যথাক্রমে ৪৬, ৩৬ ও ৩৩.৪ মিলিয়ন।

সমীক্ষা আরও জানিয়েছে, জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের ৯১ শতাংশ বা ১৭৫টি সরকারিভাবে ফেসবুক পেজ চালায়। পাশাপাশি ১০৯ জন রাষ্ট্রপ্রধান, ৮৬ জন সরকার প্রধান ও ৭২ জন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত ফেসবুক পেজ আছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...