Current date Jul 18, 2026
বিশ্ব

হেলমেট না পরায় চালককে জুতা ছুঁড়ে মারল পুলিশ (ভিডিও)

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে দেখা গেল আশ্চর্য এক দৃশ্য। হেলমেট না পরায় এক কনস্টেবল বাইক আরোহীকে ছুড়ে মারল জুতা! আর ভাইরাল হয়ে গেল সেই ঘটনার ভিডিও।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ঋষভ চট্টোপাধ্যায় নামের এক ব্যক্তি পুরো ঘটনাটি ভিডিও তুলে ইউটিউবে সেটি শেয়ার করেন। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে, দু’জন ট্রাফিক পুলিশ রাস্তার ধারে কারও জন্য অপেক্ষা করছেন। আচমকাই দেখা যায় দুই বাইক আরোহীকে। একজন পুলিশ কনস্টেবলকে দেখা যায়, পা থেকে জুতা খুলে ছুড়ে মারলেন। একজনের গায়ে গিয়ে লাগল সেটি।

পুলিশ কনস্টেবলের এমন কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেরই বক্তব্য, এভাবে রাস্তার মধ্যে জুতা ছুড়ে মারার ফলে বাইক আরোহীর সাঙ্ঘাতিক চোট লাগতে পারত। প্রাণঘাতী দুর্ঘটনাও হতে পারত। হেলমেট না পরে বাইক চালানো নিশ্চয়ই অপরাধ, তবে এমন কাণ্ড মোটেই কাম্য নয়।

যিনি ভিডিও আপলোড করেছেন তার মতেও, ওই পুলিশ পরিস্থিতিকে অন্যভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন।

Share URL copied
Lead Newsবিশ্ব

ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আবারও ইরানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে মালবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে...

Lead Newsখেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনার জন্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ অপেক্ষা করছে নকআউটের শুরুতেই। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হিসেবে এসেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে...