Current date Sep 6, 2026
প্রযুক্তি

এবার ইনস্টাগ্রাম দিয়ে করা যাবে ভিডিও কল

URL copied
Instagram-video call-rtvonline
Share URL copied

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ছবি ও ভিডিও শেয়ারের অ্যাপস ইনস্টাগ্রামের মাধ্যমে এবার ভিডিও কল করা যাবে। গত ১ মে এক ব্লগ পোস্টে এ খবরটি জানায় ইনস্টাগ্রাম। খবর দ্য ভার্জের।

বিশ্বব্যাপী ৮০ কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ সুবিধাটি পাবেন বলে জানা গেছে। বর্তমানে ভিডিও কলের এ সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে আছে।

ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানায়, একটি ভিডিও কল শুরু করার জন্য, ডাইরেক্ট ম্যাসেজিং থ্রেডের উপরের নতুন ক্যামেরা আইকনে চাপ দিয়ে যার সঙ্গে ভিডিও কল করতে চান তার নাম লিখলেই হবে।

তবে গ্রুপ কনভারসেশন অথবা ডাইরেক্ট ম্যাসেজ থ্রেডের জন্য আপনাকে ইনস্টাগ্রাম ফিডের উপরের ডানদিকের কোনায় পেপার অ্যায়ারপ্লেন আইকনে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করে দুই বা ততোধিক ফলোয়ারকে সিলেক্ট করলেই গ্রুপ চ্যাট কিংবা গ্রুপ ভিডিও কল শুরু হয়ে যাবে।

ভিডিও চ্যাটের এই নতুন সুবিধার মাধ্যমে আপনি চাইলে নির্দিষ্ট একজন অথবা একটি ছোট গ্রুপের সঙ্গে চ্যাট করতে পারবেন।

আপনি চাইলে ভিডিও কলের মাঝখানেই কলটি মিনিমাইজ করে কথা বলতে বলতেই ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন।

গলো কয়েক মাস ধরেই ইনস্টাগ্রামের মাধ্যমে ভিডিও কল করার গুজব শোনা যাচ্ছিল। তবে ফেসবুক মালিকানাধীন জনপ্রিয় এ অ্যাপটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলো এতদিনে। তবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানায়নি একবারে কয়জনের সঙ্গে ভিডিও কল করা যাবে।

ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা ইনস্টাগ্রামের ভিডিও চ্যাটের সুবিধা নিয়ে আসছি, এবং এর মাধ্যমে ব্যবহারকারীরা যেসব বন্ধুরা দূরে থাকে তাদের সঙ্গে আরও সুন্দরভাবে সময় কাটাতে পারবে।

প্রযুক্তি বিশ্লেষকরা জানান, ভিডিও কলের এই ঘোষণার মাধ্যমে ইনস্টাগ্রাম এখন শুধু ছবি আর ভিডিও শেয়ারের ওয়েবসাইট হিসেবে থাকলো না, এটি একটি পরিপূর্ণ ম্যাসেজিং প্ল্যাটফরম হিসেবে নিজেদের যাত্রা শুরু করলো।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...